
পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি : রংপুরে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় দুর্গোৎসবের পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা বিএনপি । রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকুর পরামর্শে রংপুরের বিভিন্ন উপজেলার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের সহযোগিতা করতে প্রত্যেকটি পূজা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলীদের সঙ্গে থেকে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করছে। এছাড়া দলের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির কাছে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
এদিকে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম তার নিজ সংসদীয় আসন পীরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন । পূজা অনুষ্ঠানের শুরু থেকে ইতিমধ্যে তিনি সানেরহাট হাট, হাজিপুর, মাদারগঞ্জ, পীরগঞ্জ উপজেলা সদর, দুরা মিঠিপুর, মকিমপুর ,কাঞ্চনপুর সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির কাছে আর্থিক সহায়তা প্রদান করেছেন । পূজা মন্ডপ পরিদর্শনকালে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সনাতন ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের একটাই পরিচয়।
আমরা সবাই বাংলাদেশী l আমরা ভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এক সঙ্গে কাজ করতে চাই । তাই বিএনপি ধর্মবর্ণ নির্বিশেষে সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে । আমরা চাই দেশের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সৌহার্দ বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করে যাব ।
এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ,সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, আতাউর রহমান বিটু সহ অনেকে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল