হোম » সারাদেশ » বদলগাছীতে উপজেলা বিএনপির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বদলগাছীতে উপজেলা বিএনপির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা ও নেতাকর্মিদের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় ঐতিহাসিক পাহাড়পুর হেরিটেজ ক্যাফে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু। সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, চেয়ারম্যান আল এমরান, হালিম, শিবলী, ফারুক মেম্বার, আবু রায়হান গিটার, ছানোয়ার হোসেন, সুমন, মুনছুর, আশরাফুল ইসলাম মেজ বাউল হক রাজা প্রমূখ। শেষে নেতাকর্মিদের মধ্যে লটারী ও পুরস্কার বিতরণ করেন ফজলে হুদা বাবুল। নেতাকর্মিদের উদ্যেশে বাবুল বলেন দলের সিদ্ধান্তই হবে শেষ কথা। সবাইকে দলের হয়ে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনিত করবে আমরা তাঁর হয়ে কাজ করব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!