
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
পি আর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দপার দাবিতে বাংলাদেশ জমায়াতে ইসলামী চাটখিল উপজেলা পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জামায়াত নেতা মাওলানা রাকিব উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার শুরা সদস্য ও (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সাইফুল্লাহ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, পৌর আমীর মাওলানা আকতার হোসেন, ছাত্র শিবিরের জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক আবদুর রহিম ও ইয়াছিন আরাফাত।
বক্তারা তাদের বক্তব্য বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদাবাজির দল নয়, ইতিমধ্যেই ডাকসু ও জাকসু নির্বাচনে বড় দলকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আগামীতে ভোটের পরিবেশ থাকলে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ ও বাংলাদেশ জাতীয়াতে ইসলামীর সংসদ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ