
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
বুধবার (২৪ সেপ্টেম্বর) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ০৩(তিন) ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় পাথর উত্তোলনের সারঞ্জম জব্দ করা হয়। সারঞ্জমগুলোর মধ্যে পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১৩ টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ জন সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দল এসময় উপস্থিত ছিল। তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল