হোম » সারাদেশ » ভেড়ামারায় মৃত কিশোর চন্দ্র দাস এর বাড়িতে ভয়াবহ চুরির 

ভেড়ামারায় মৃত কিশোর চন্দ্র দাস এর বাড়িতে ভয়াবহ চুরির 

জাহিদ হাসান ঃ  কুষ্টিয়ার ভেড়ামারা চর-দামুকদিয়ার (দাস-পাড়ায়) সংখ্যা লঘু হিন্দু মৃত কিশোর চন্দ্র দাস’র বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  ভুক্তভোগী পরিবার জানান, মৃত কিশোর চন্দ্র দাস’র স্ত্রী শ্রী মতি ডলি রাণী (৫৩) দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নিয়মিত তাকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। এরই জেরে গত  ০১-০৯-২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ এনায়েত পুরে কেমোথেরাপি দেওয়া ও অপারেশন এর জন্য পরিবার থেকে সবাই চলে যায়। এই সুযোগে দুষ্কৃতকারী চোরের দল বাড়ির তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে জমির দলিল, ব্যাংকের চেক বই, স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র সহ আনুমানিক ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। আমরা মায়ের চিকিৎসা শেষে বাড়িতে ফিরে দেখি জিনিসপত্র এলোমেলো, আলমারির তালা ভাঙ্গা। পরে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এলাকাবাসী জানান, শ্রী মতি ডলি রাণী বাড়িতে কবে চুরি হয়েছে আমরা কেউ বুঝতে পারিনি।  প্রশাসনের উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এলাকায় দিনদিন চুরির ঘটনা বেড়েই চলেছে। কিছুদিন আগেও পাশের গ্রামে চুরির ঘটনা ঘটেছে। এলাকায় চোরের উপদ্রুব বেড়ে যাওয়ায় চরমআতঙ্কে বসবাস করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!