
নাটোরের( নলডাঙ্গা) প্রতিনিধি
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতার পাশে বসে সভায় অংশ নেওয়ায় বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।
বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল সম্প্রতি গোপালপুর ডিগ্রি কলেজে এক সভায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবুল আকতারের পাশে বসে অংশ নেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয়।
সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ তোলেন, আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা সংশ্লিষ্ট নেত্রীর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা