
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ দৌলতপুরে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ মাশহুদ করিমের বদলি জনিত এবং কলিয়া ক্লাষ্টারের অবসর জনিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ শে সেপ্টেম্বর, ২ ঘটিকার সময়, ঘড়িয়ালা উম্মে কুলসুম দাখিল মাদ্রাসা হল রুমে, সহকারী শিক্ষক আশরাফুল আলমের কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা করা হয়। দৌলতপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ মহসিন মিয়া ও উল্টাবাড়ী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেনঃ দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ঘড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ মাশহুদ করিম বিদায়ী বক্তব্যে বলেন, উপজেলার প্রত্যেকটি ক্লাষ্টারে আমি কাজ করেছি, প্রত্যেক সহকারী শিক্ষকদের সাথে আমি বন্ধুসুলভ আচরণ করেছি, এজন্য আমার আপনাদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে এই উপজেলায় চাকরীকালীন সময়ে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এবং আমি সন্তানের পিতা হয়েছি, এজন্য দৌলতপুর উপজেলার নাম আমার হৃদয়ে, আজীবন লিপিবদ্ধ থাকবে। আমি চেষ্টা করব সবার সাথে যোগাযোগ রাখার জন্য।
এসময় বিদায়ীদের মাঝে, সম্মামনা স্মারক এবং ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধনা বক্তব্য রাখেন,, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হাসান মৃধা কায়েস, ২৬নং গালা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ হারুন অর রশিদ সহ প্রমুখ।
এ সময় কলিয়া ক্লাস্টারের সকল প্রধান এবং সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন