
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটি নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন । সোমবার (২২সেপ্টেম্বর) দুপুর ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য কল্যাণ ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব পল্লব সিকদার, রোঙ্গাকাটি পূজা মন্ডপের প্রতিনিধি পবিত্র মিস্ত্রি প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক