
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২5) বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও কালীগঞ্জ পৌর বিএনপি নেতা বাবুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলমানসহ সকল জাতি ও ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। আমরা সকলেই বাংলাদেশী। অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থেকে কাজ করবে। পূজা নির্বিঘ্নে উদযাপনে আমি ও আমার দলের প্রতিটি নেতা-কর্মী সর্বক্ষণ কাজ করে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, আবু জাফর, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আবদার আলী, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন ও পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, পৌর কৃষক দলের আহবায়ক ক্বারী মো. ফোরকান আলি, সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল