
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ আলম সেপাই ও তার স্ত্রী এবং তিন মেয়েকে প্রাণ নাশের হুমকি দেওয়া এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি কূ-চক্রী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিপাই ও তার পরিবার ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার চাচাত ভাই আলাউদ্দিন গং তার পরিবারের লোকজন ও দলবল নিয়ে আমার পৈত্রিক, কবলাইকৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আমি হার্টে বাই পাস করানো অসুস্থ মানুষ। আমি তাদের ভয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ আমার পৈত্রিক ভিটাবাড়ি ছেড়ে কাউখালীতে বসবাস করি ।
কু-চক্রী মহলের প্রধান হোতা ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি গাজী ছিদ্দিকুর রহমান। তিনি সম্প্রতি বিস্ফোরক মামলায় হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছেন তার বিরুদ্ধে আদালতে দুইটি হত্যা মামলা, মাদক মামলা সহ বিস্ফোরক আইনে একাধিক মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে শাহ আলম সিপাহী বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান গাজী আমার চাচতো ভাই আলাউদ্দিন, তার স্ত্রী ও চাচীকে ব্যবহার করে এমনকি তাদের উসকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক তথ্য দিয়ে সম্প্রতি পিরোজপুরে একটি সংবাদ সম্মেলন করেছে। মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বললেন প্রায় ২৫ বছর পূর্বে তাদের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে আলাউদ্দিন এর পিতা মতিউর রহমান সেপাই ও আলাউদ্দিন তার লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপায় সে মামলায় আলাউদ্দিনের বাবার ১০ বছর সাজা হয়। জেল থেকে বেরিয়ে ওই মামলার নিজের দলে জের ধরে গত ১৯ এপ্রিল ২০২৪ এবং গত ২১ জুন ২০২৫ রাতে বাড়ী থেকে কাউখালীতে আসার পথে উক্ত আলাউদ্দিন ও তার দলবল নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে এবং মারধর করে। এ নিয়ে কাউখালী থানায় জিডি হয়। আমি উক্ত আলাউদ্দিন গং ও চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান এর হাত থেকে রেহাই পেতে চাই। আমার পরিবার নিয়ে জীবনে বাঁচতে চাই। এই কু-চক্রী মহলটি বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় আমাকে সাইবার মামলাসহ বিভিন্ন মামলায় অর্ন্তভূক্ত করার অপচেষ্টা করেছে। আমি এবং আমার পরিবারের লোকদের প্রাণ নাশের হুমকি দিয়েছে যার কারনে আমরা দীর্ঘ ১০ বছর যাবৎ বাড়ী ছেড়ে কাউখালীতে বসবাস করিতেছি।
সংবাদ সম্মেলনে আলম সিপাই এর স্ত্রী নাসিমা বেগম ও কন্যা সাদিয়া আক্তার, মিতু আক্তার ও ছোট মেয়ে সেতু আক্তার উপস্থিত ছিলেন। এ সময় বড় মেয়ে সাদিয়া অভিযোগ করে বলেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিনা ভোটে সিদ্দিক গাজী চেয়ারম্যান হয়েছে। সরকার পরিবর্তনের পর তার অপসরণের দাবিতে কয়েক মাস আগে শিয়ালকাঠি চৌরাস্তায় শত শত মানুষ মানববন্ধন করেছিল। যেখানে আমার বাবাও উপস্থিত ছিলেন। আমার বাবা ষড়যন্ত্রের শিকার। আমরা সরকারের কাছে আমার বাবা ও আমাদের নিরাপত্তা দাবি জানাই ।
এ বিষয়ে আলম সেপাইর চাচাত ভাই আলাউদ্দিন মুঠো ফোনে জানান, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যে কারণে আমি নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলনে আমি কোন মিথ্যা অভিযোগ করি নাই। আপনারা যাচাই বাছাই করে দেখেন। আলাউদ্দিন আরো বলেন আলম সেপাই আমার বড় ভাই আপনাদের উপস্থিতিতে আমি তার সাথে বসতে চাই। আমার কোন অপরাধ থাকলে আপনাদের যে কোন পরামর্শ আমি গ্রহণ করব। উক্ত সংবাদ সম্মেলনে শাহ আলম শিবের পক্ষে উপস্থিত ছিলেন, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি মনিরুজ্জামান মিন্টু, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ফারুক হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, মোস্তফা সেপাই, আব্দুল্লাহ শেখ প্রমূখ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ