হোম » সারাদেশ » “বাংলাদেশে দারিদ্র্যের মূলে রয়েছে দুর্বৃত্তায়ন ও দুর্নীতি”-জন্মদিনের উৎসবে মেজর (অবঃ) আবদুল মান্নান

“বাংলাদেশে দারিদ্র্যের মূলে রয়েছে দুর্বৃত্তায়ন ও দুর্নীতি”-জন্মদিনের উৎসবে মেজর (অবঃ) আবদুল মান্নান

মোহাম্মদ আসাদুজ্জামান
বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, বর্তমান নির্বাহী প্রেসিডেন্ট, সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মেজর (অবঃ) আবদুল মান্নানের ৮৪তম জন্মদিনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহন শেষে তিনি বলেন, দুর্বৃত্তায়ন ও দুর্নীতির কারণেই আমাদের দেশের দারিদ্র্য দূর হয়নি। গতকাল ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার সন্ধায় রাজধানীর বাড্ডাস্থ লিংক রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত দলের নির্বাহী প্রেসিডেন্টের জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,২০০৪ সালে বিকল্প ধারার প্রতিষ্ঠা লগ্নে বিকল্প ধারার প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ বি চৌধুরী পেশীশক্তি নির্ভর নয়,মেধা ভিত্তিক রাজনীতি চর্চার কথা বলেছিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন দেশের রক্তাক্ত স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রক্তাক্ত গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। তিনি আরো শিখিয়েছেন, আমাদের রাজনীতির তিনটি বিশেষ লক্ষ্য হলো-সন্ত্রাসমুক্ত , দূর্নীতি মুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ।আমরা মনে করি বাংলাদেশের এই তিনটি প্রধান সমস্যা দূর করতে পারলে অন্যান্য ছোট খাটো সমস্যাগুলো খুবই দ্রুত ও সহজে সমাধান করা সম্ভব।

তিনি বলেন,আজ বিশ বছর পরেও বাংলাদেশের প্রধান সমস্যা সেই সন্ত্রাস,সেই দূর্নীতি ও সেই দারিদ্র্য।দেশ থেকে সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটন করতে পারলেই দারিদ্র্য দূর করা সহজ হয়ে যাবে। তিনি বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী বিগত ষোল বছরে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে।এই বিপুল পরিমাণ অর্থ পাচার না হলে পাঁচ বছর বছরের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত করা সম্ভব ।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনমানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বদলে গেছে। নতুন প্রজন্ম কাঁদা ছোড়াছুড়ি, বিভক্তি ,অশ্লীল ভাষণ, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও দুর্নীতি পছন্দ করে না । তাঁরা শোষণমুক্ত,ঐক্যবদ্ধ, উন্নত ও সাম্যের বাংলাদেশ চায়। তাঁরা সবচেয়ে বেশি যে জিনিসটা চায় তাহলো আধিপত্যবাদ মুক্ত একটি সত্যিকারের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের উত্থান। সেই বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, দুর্নীতিবান্ধব, জনবিরোধী তাঁবেদার শক্তি যেনো রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে ।

বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দলের নির্বাহী প্রেসিডেন্টের জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান মৃধা, মহসীন চৌধুরী,ওয়াসিমুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাচ্চু, ডঃ আব্দুল্লাহ আল নোমান,তাসফিক মান্নান,মারুফ হোসেন কাজল, আমিনুল ইসলাম বুলু, এডভোকেট শওকত হোসেন মাসুম, মিজানুর রহমান চন্দন, এডভোকেট খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম,আল আমিন, হোসাইন আহম্মদ প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!