হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিম গ্রেফতা

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিম গ্রেফতা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার  আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করেছেন র‍্যাব-১১। বুধবার (১০ সেপ্টেম্বর )রাতে সিদ্ধিরগঞ্জে সোনামিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার সকালে র‍্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাদিম (২২) সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনী মৃত হারুনুর রশিদের ছেলে। গত ১৮ (জুন-২৫) রোজ বুধবার সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজার ৮৪টি পুরিয়া, ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়।  তবে অভিযানের সময় মো: নাদিম নামে এক আসামি পালিয়ে যায়। এই সময় আসামি নাদিম এর বসত ঘরে আলামতগুলো উদ্ধার করেন।

  অনুসন্ধানে জানা যায় যে, আসামি নাদিম (২২) এব সুনির্দিষ্ট কোন পেশা নাই। সে পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি’সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। আসামী নাদিম (২২) বিশেষ অভিযানের সংবাদ পেয়ে তার ঘর তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়। আসামী নাদিম (২২) উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সন্ত্র তার শয়ন কক্ষে নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(১) ধারার অপরাধ করেছে।
আসামিকে আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!