
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার,সমাজ ও দেশ গড়তে আমাদের প্রত্যয় এ স্লোগানে ভৈরবে মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের চন্ডিবের ১০ নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে আজ সোমবার সকালে হাজী আসমত আলী ঈদ গাহ মাঠে সাবেক কাউন্সিলর সেলিম মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মনির হোসেন,সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, সাংবাদিক তুহিন মোল্লা,সমাজ সেবক দেলোয়ার হোসেন প্রমূখ।এ সময় বক্তারা বলেন, মাদক এখন ক্যানসারের মতো সারা ভৈরবে ছড়িয়ে পড়েছে ।
মাদকাসক্তরা নেশার টাকা যোগাড় করতে সমাজে চুরি,ছিনতাই, ডাকাতি করছে। এখন আর কেউ নিরাপদ নয়। তাই মাদক ও ছিনতাই প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কে ও মাদক নির্মূলে অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি