
মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার উত্তর প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের স্বজন মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া সমুদ্র সৈকত থেকে তার মরদেহ ভেসে ওঠে। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ। আহনাফ সদ্য এসএসসি পরীক্ষা শেষ করে কক্সবাজার বেড়াতে আসছিলেন স্বজনের সাথে। ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রাতভর অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান