
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় পেট্রোলপাম্পের এক কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইনচার্জ পরিদর্শক ইকবাল হাসান জানান, হত্যাকাণ্ডের পর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে কালিয়াকৈর এলাকার মৌচাক থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিহত কর্মকর্তার মোবাইল ফোন এবং নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় ‘শতাব্দী ফিলিং স্টেশন’-এর অফিস কক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল (৩৫) হত্যাকাণ্ডের শিকার হন। তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরদিন সকালে পাম্পের অন্যান্য কর্মচারীরা অফিসে এসে হত্যাকাণ্ডের বিষয়টি টের পান।
পুলিশ জানিয়েছে, আটক রতনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা