
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ছৈয়দ করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সেক্রেটারী মাষ্টার মোহাম্মদ হোছাইন, প্রশিক্ষণ সম্পাদক মাষ্টার রশিদুর রহমান চৌধুরী, অর্থ সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রাসূল (সা.) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় ও আদর্শিক পথনির্দেশ। তাঁরা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচার দূর করতে হলে আমাদের প্রিয় নবী করীম (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। ইসলামের দাওয়াত ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে রাসূল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পারলে শান্তিময় সমাজ গঠন সম্ভব হবে।
শেষে মহানবী (সা.)-এর উম্মতের ঐক্য, মুসলিম বিশ্বের শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল