হোম » সারাদেশ » বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার 

বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাজাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার 

মোহাম্মদ পলাশ মিয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক ১৫(পনের) কেজি গাঁজা ও ০১টি নোহা মাইক্রোবাস গাড়ী সহ ০৬ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়।
গতকাল০৫/০৯/২০২৫ খ্রি. রোজ শুক্রবার বিকাল ২.০০ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন ৮নং আইয়ুবপুর কানাইনগর এলাকার বাঞ্ছারামপুর টু ফেরী ঘাট রাস্তার উপর ০৬ মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৫(পনের) কেজি গাঁজা ও ০১টি সিলভার কালারের নোহা মাইক্রোবাস গাড়ী সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। রিয়াদ হোসেন(৩০),পিতা-মৃত মনু মিয়া,সাং- দামলা তিন দোকান,থানা- শ্রীনগর,জেলা-মুন্সিগঞ্জ।
২। মোঃ সালমান(২৭),পিতা-আকবর হোসেন,সাং- ডালকানগর, থানা- গেন্ডারিয়া,জেলা- ঢাকা।
৩। মোঃ ইমন (২৭),পিতা- আব্দুর রব,সাং- পাইপরাস্তা, থানা- শ্যামপুর,জেলা- ঢাকা।
৪।মোঃ আরিফ (২৭),পিতা- মোঃ হাবিব,সাং- ফায়ার সার্ভিসের পিছনে,থানা- গেন্ডারিয়া,জেলা- ঢাকা।
৫। মোঃ মনজু (৩২),পিতা- মৃত মফিজুল ইসলাম,সাং- ডিআইটি প্লট ৩নং গলি, থানা- গেন্ডারিয়া,জেলা- ঢাকা।
৬। মোঃ সুমন (২৮),পিতাঃ মোঃ আলম,স্থায়ী সাং- দরিচর খাজুরিয়া,থানা- মেহেন্দীগঞ্জ,জেলা- বরিশাল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!