হোম » সারাদেশ » রৌমারীতে  সরকারি মুল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে  সরকারি মুল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের প্রতিবাদে বিক্ষোভ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে সারের মুল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভেঙ্গে দাও, সিন্ডিকেট হোতাদের গ্রেফতার কর, অবিলম্বে বন্দবেড় ইউনিয়নে বড় বাজারে সার ডিলার নিয়োগ কর, বাজার মনিটরিং বাড়াও, ভেজাল সার বীজ ও কিটনাশকের হাত থেকে চাষীদের বঁাচাও, ক্ষুদ চাষীদের কাছ থেকে শয্য ধান ক্রয় করো, দালাল বাটপারদের হটাও এর দাবীতে ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
গতকাল বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষকফ্রন্ট এর আয়োজনে দুপুরের দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রৌমারী  ঢাকা মহাসড়কে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভ মিছিলটি থানা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে এসে  মিলিত হয়। বিক্ষোভে   অংশ গ্রহণ করেন সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষকফ্রন্টএলাকাবাসি। এসময় বক্তব্য রাখেন, বাসদের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, শৌলমারী ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাইনুল হক প্রমূখ।  শেষে জেলা প্রশাসক বরাবর সহস্রাধীক কৃষকের স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রেরণ করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে সারসংকট সৃষ্টি করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সরকারি মুল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করছে কৃষকের কাছে। তাছাড়াও ভেজাল সার বিক্রি করে কৃষকের ফসলের ক্ষতি করা হচ্ছে। উপজেলার ডিলাররা রাতের অন্ধকারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চড়া দামে সার বিক্রি করে দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সার সংকট দেখে চড়াদামে বিক্রি করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!