হোম » সারাদেশ » শ্রীপুরে বিএনপির  প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও র‍্যালি অনুষ্ঠিত

শ্রীপুরে বিএনপির  প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও র‍্যালি অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালীটি শ্রীপুর পৌর শহরে প্রদক্ষিণ করে টেংরা মোড়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামের পরিচালনায় শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড়ে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।
আনন্দ র‌্যালীতে উপজেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ  যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!