হোম » সারাদেশ » বগুড়ার মোকামতলায় গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার মোকামতলায় গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি.

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুর এলাকায় মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পুলিশের একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়।

‎অভিযানে প্রথমে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার খামারভাতী গ্রামের মোঃ জিয়াউল হক (২২) কে একটি বাসে তল্লাশির সময় ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

‎পরবর্তীতে একই রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার বাসিন্দা মোঃ পারভেজ (৪০) কে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।

‎এ বিষয়ে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!