হোম » সারাদেশ » অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত, আঞ্চলিক সড়ক অবরোধ

অটোরিক্সার ধাক্কায় পথচারী নিহত, আঞ্চলিক সড়ক অবরোধ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া বাজারে অটোরিক্সার ধাক্কায় বেলাল হোসেন নামের এক পথচারীর মৃত্যু হয়। এঘটনায় স্থানীয়রা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৫০) উপজেলার ঘোড়াচড়া গ্রামের মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে। ঘটনার পর থেকে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রেখেছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। ১ ঘন্টা পর স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!