
মোঃ মনির হোসেন সোহেল
আমরা একজনও পালাইনি, তোমরা পালিয়েছ, বেশি বাড়াবাড়ি করলে এ জাতি তোমাদেরকেও ছাড়বে না। ফ্যাসিস্টদের হুশিয়ার করে এমন মন্তব্য করেছেন উপজেলা জামায়াতের আমীর, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে, ইউনিয়ন জামায়াতে সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মহিউদ্দিন হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আমীর মাওলানা আকতার হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা আবদুল বাছির, সিংবাহুড়া ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্র শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ নাঈম, সাধুরখিল ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদীন সজীব, ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মহসিন পাটোয়ারী, কড়িহাটি ওয়ার্ড সভাপতি শাহরিয়ার রসীদ খসরু, ওয়ার্ড সভাপতি শামসুল আলম, মাওলানা মাহবুবর রহমান মামুন।
অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখলা শ্রীনগর অফিস উদ্বোধন করেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও