হোম » সারাদেশ » স্বপ্ন বন্ধন” এর আয়োজনে সেবার পরিসর কার্যক্রম, ফলজ বৃক্ষ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বপ্ন বন্ধন” এর আয়োজনে সেবার পরিসর কার্যক্রম, ফলজ বৃক্ষ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি

স্বপ্ন দেখেই, স্বপ্নের বাস্তবায়ন। আমার আপনার আস্থার সংগঠন “স্বপ্ন বন্ধন”।

প্রতিকূল আবহাওয়া মধ্য দিয়ে বহুল আলোচিত “স্বপ্ন বন্ধন” স্বেচ্ছাসেবী সংগঠন এর সেবার পরিসর কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা, নতুন সদস্যের বরন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার (চাটখিল-সোনাইমুড়ি) উপজেলার সীমান্তবর্তী ঘাসের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৯ আগস্ট (শুক্রবার) বিকেলে যোবায়ের হোসেন এর সঞ্চালনায়, সংগঠনের সভাপতি মোঃ আরাফাত হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মোঃ রাসেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরিয়ার রসীদ খসরু, সাংবাদিক কামরুল কানন, মোঃ রাজন, মানিক মিজি, রিসালাত আরাফাত দীপ্ত, মোঃ ফাহিম প্রমূখ।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য বলেন, সামাজিক অবক্ষয় দূর করতে যুবসমাজকে মাদক, ইভটিজিং সহ অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে। পাড়া মহল্লায় সামাজিক, ধর্মীয়, পারিবারিক, পড়াশোনা, ব্লাড ডোনেটসহ সামাজিক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে, সর্বোচ্চ ব্লাড ডোনেট ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এবং সংগঠনে নতুন স্বেচ্ছাসেবকদের পরিবেশ বান্ধব ফলজ গাছ উপহার দিয়ে বরন করে নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!