
চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে চকরিয়া-পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, মালিকরা যা খাবে পড়বে, শ্রমিকদের তাহাই দিতে হবে। মালিক-শ্রমিকের সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। আজও শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিতে হচ্ছে। শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর তিনি জোর দেন।
তিনি বলেন, তিনি আরও জানান, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কৃষি উপকরণ সহজলভ্য করবে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এবং চকরিয়া-পেকুয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় পরিণত করবে।
সমাবেশের প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেন, “এক শ্রেণীর রাজনীতিবিদ শ্রমিকদের শোষণ করে নিজেদের আয়-রোজগারের হাতিয়ার বানিয়েছে। এ দেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচন হবে জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ শ্রমিক সমাবেশ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় হারবাং উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— চকরিয়া উপজেলা জামায়াতের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর।
এছাড়া উপস্থিত ছিলেন— শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক এইচ. এম. রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, নায়েবে আমীর জুনায়েদ সিকদার, সেক্রেটারি আনোয়ারুল হক, সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু ও শ্রমিক নেতা আনোয়ার আলী।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন সভাপতি মনির উদ্দিন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক