
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে মাদক ও অনলাইনে জুয়া নির্মুলে যৌথ বাহিনীর সাড়াঁসী অভিযান অব্যহত রয়েছে । আর এ অভিযানের কারনে অপরাধীরা অনেকটাই কোনঠাসা হতে শুরু করেছে । অপরদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অবিভাবকেরা এ অভিযানকে স্বাগত জানিয়ে যৌথ অভিযানের প্রশংসা করেছেন ।
এদিকে যৌথ বাহিনীর চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইস্ট বেংগল (মেক) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম এর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার বড়দরগা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের নিজ বাড়ী থেকে গোলশেনারা বেগম (৩৬) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৩৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ পুরিয়া হিরোইন, ১টি মোবাইল ও নগদ ৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করে ।
এর আগে যৌথ বাহিনী অনুরুপ এক অভিযানের পীরগঞ্জ উপজেলা সদরস্থ বাজারে অভিযান চালিয়ে, অনলাইন জুয়া খেলার অপরাধে আন্তর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত অন্তর আলী (৩৮), গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার, ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ মিয়া ওরফে তুরু মিয়ার পুত্র । সূত্র জানায়, গ্রেফতারকৃত আন্তর আলীর মোবাইলের বিকাশ একাউন্ট থেকে , গত এক সপ্তাহে, ৫ লক্ষ ৫০ হাজার টাকা লেনদেন করা হয়েছে । যা কিনা, – অনলাইন জুয়ার সাথে সম্পর্ক যুক্ত ।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও তাদের কোর্টে প্রেরণ করা হচ্ছে ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা