
আঃ খালেক মন্ডল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের চাপায় সামছুল ইসলাম(৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহ’ত সামছুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের পূত্র।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, ২৭আগষ্ট বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়াগামী একটি চাল বোঝাই ট্রাক সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছিলে,খামারপাড়া দিক থেকে আসা এক সামছুল ইসলামের এক বাইসাইকেল পিছনে একটি শিশুকে ছিল। শিশুটি লাফ দিয়ে সাইকেলটি থেকে নেমে পড়লে বাই সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম এ দুঘর্টনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা