
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের আশ্বাস দিয়ে সাইফুল একাধিকবার তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে সম্পর্কের টানাপোড়ন দেখা দিলে তরুণীটি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল কারাগারে আছেন।
মামলার তদন্তে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেফতারের পর সিরাজ খানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল