
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩০) নামে একজন সিম বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে জোরশিমুল-চিকাশী সড়কের জামতলা মোড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন বাংলালিংক সিম বিক্রেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত একটি ট্রাকের সাথে সুজনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বলেন, “নিহত ব্যক্তি পেশায় একজন সিম বিক্রেতা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য