
রবিউল হাসান লায়ন, জামালপুর
ভৌগলিক অবস্থান ও জলবায়ূুর পরিবর্তন জনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাস এদেশের নিত্যসঙ্গী। এসবের সাথে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিবছর অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে নীরবে।
এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত থেকে সুরক্ষায় জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় স্কয়ার গ্রুপের স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন ৫০০টি তালগাছের চারা রোপণ করেছে।
আজ দুপুরে সরিষাবাড়ির সাতপোয়া মাইজবাড়ি সংযোগ সড়কের দুই ধারে এচারাগুলো রোপণ করা হয়। দেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এই উদ্যোগ গ্রহন করে।
চারা রোপণের পাশাপাশি ভারসাম্য রক্ষায় বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদেরমধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন ও স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিটুন আহমেদ লাবিব।
অনুষ্ঠানেবক্তারা বলেন বজ্রপাত আমরা বন্ধ করতে পারবো না কিন্তু কমাতে আমাদের চেষ্টা করতে হবে। পর্যাপ্ত গাছপালা না থাকায় কৃষক ভাইয়েরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকে মারা যান। এ সব এলাকায় যদি গাছপালা থাকতো তাহলে বজ্রপাতে ক্ষতিটা কম হতো।
আয়োজকরা জানান, জামালপুর ছাড়াও দেশের অন্যান্য জেলাতেও একই কর্মসূচিপালন করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায়তালের চারা রোপন কর্মসূচি আগামীদিন গুলোতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন