
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আনসার ও ভিডিপি ক্লাবে গাছের চারা রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০শে আগষ্ট) সকাল ১১ টায় জুনিয়াদহ আনসার ও ভিডিপি ক্লাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আসাদুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আরিফুল ইসলাম, ইউনিয়ন আনসার কমান্ডার মাহমুদ হাসান, ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ অত্র ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য / সদস্যারা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক