
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কোম্পানীর নামে নকল লেবেল ব্যবহার করে প্যাকেটজাত শিশু খাদ্য তৈরি করার অভিযোগে লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে এবং ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বিএসটিআই নওগাঁর অভিযোগে উপজেলার পয়নারী গ্রামে জনৈকা আইভি খানমের বাসায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ আতিয়া খাতুন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সেখানে লক্ষাধিক টাকা মূল্যে প্যাকেটজাত নকল শিশু খাদ্য ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। সেই সাথে বিভিন্ন কোম্পানীর নামে নকল লেবেল যেমন হাইস্পোর্টস ১ বক্স, কোয়ালিটি সেভেন আপ ২ রিল, রোবো ২.৫ রিল, হাইস্প্রিড ২ রিল, ম্যানগো ৪ রিল লেবেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লেবেল ব্যবহার করে বাসায় অপরিস্কার অপরিচ্ছন্নভাবে নকল প্যাকেটজাত শিশু খাদ্য তৈরি করে দীর্ঘদিন যাবত বাজারজাত করে আসছিল। সম্প্রতি মাতাজি হাটে প্রাণ কোম্পানীর এক কর্মি নকল রোবো সনাক্ত করে।
পরে বিষয়টি নওগাঁ বিএসটিআই কে অবগত করলে বিএসটিআই ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন বিষয়টি সহকারী কমিশনার (ভ‚মি) কে অবগত করেন। মঙ্গলবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ আতিয়া খাতুন পয়নারী গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার নকল মালামাল জব্দ করে ধ্বংস করা হয় এবং আইভি খানমের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার