
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের মহাসড়কগুলো দিন দিন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিন অসংখ্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে, কেউবা পঙ্গুত্ব বরণ করছেন সারা জীবনের জন্য। এ চিত্র আরও একবার মর্মান্তিকভাবে সামনে এলো বগুড়া শহরতলীর তেলিপুকুর এলাকায়।
শুক্রবার (১৫ আগস্ট) বগুড়া শহরতলীর তেলিপুকুরে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ তামজিদ (২০) নামের এক তরুণ গুরুতর আহত হন। নিহত তামজিদের বাড়ি বগুড়ার জামিলনগর গ্রামে। তার পিতার নাম নূর মোহাম্মদ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তামজিদকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য শোকের ছায়া নয়, বরং আমাদের দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সচেতনতা, কঠোর আইন প্রয়োগ, এবং নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়নের এখনই প্রয়োজন-না হলে আরও অনেক তামজিদের প্রাণ ঝরে যাবে আমাদের চোখের সামনে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার