হোম » সারাদেশ » গুড়ায় যুবদল নেতা অতুল দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফাপড় ইউনিয়নে বিক্ষোভ মিছিল 

গুড়ায় যুবদল নেতা অতুল দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফাপড় ইউনিয়নে বিক্ষোভ মিছিল 

Exif_JPEG_420

বগুড়া সদর থেকে রায়হানুল ইসলাম
বগুড়ায় যুবদল নেতা অতুল চন্দ্র দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফাপড় ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের ফাপড় ইউনিয়ন বিএনপির কৈচড়স্থ কার্যালয় থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষীণ করে দলীয় কার্যালয়ে এসে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন উর রশীদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাপড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাছেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এসময় অবিলম্বে অতুল চন্দ্র দাস এর উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। নতুবা কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম হেলাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু রায়হান, ইউপি সদস্য আমিনুল ইসলাম, যুব যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, রানা মন্ডল, নেতা আবু জাফর, সদর উপজেলার সহ সংগঠনিক বরকত হোসেন।  যুবনেতা মারুফ হোসেন মিজান, ছাত্রনেতা ওমর ফারুক, যুব নেতা মুক্তার হোসেন , মিলন হোসেন ফিটন, আব্দুল লতিফ, মতি মিয়া, আজম, নূরনবী, মিন্টু মিয়া প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!