
মো:তারিকুর রহমান, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে না।তারা রাজনীতি করে দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য। সৎ লোকের শাসন কায়েম হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই।জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কোনো ক্ষমতা বা অর্থের লোভ নেই।তারা সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করে। আপনারা অনেক সরকার দেখেছেন।এর আগে অনেকেই আমাদের শাসন করেছে। কিন্তু আজও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় নি।সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই’।গতকাল বুধবার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কালে এই কথা গুলো বলেন চুয়াডাঙ্গা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির মো.রুহুল আমিন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক,দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। দেশ থেকে সন্ত্রাস, সুদ, ঘুষ,অনিয়ম দূর্নীতি দুর হবে।দেশ এগিয়ে যাবে।দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
বুধবার রাত সাড়ে আটটায় উথলী ফার্মগেট পাড়ায় এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উথলী ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনছার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মওলানা আজিজুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান। জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাজেদুর রহমান,সাধারণ সম্পাদক মো.শাখাওয়াত হোসেন,জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মওলানা মহি উদ্দিন, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.হাসানুজ্জামান হাসান,১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক স্বপন হোসেন সহ জীবননগর উপজেলা ও উথলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ