
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাটে হোটেল রেস্তোরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে বিভিন্ন দোকানীকে ৬০হাজার জরিমানা করা হয়।
১২আগস্ট মঙ্গলবার দুপুর ১২.০০ ঘটিকা হতে ২.০০ঘটিকা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেরানিহাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পঁচা বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর স্থাপন,হোটেল-রেস্তোঁরা ময়লা উন্মুক্ত স্থানে ফেলা,নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকা মেহফিল রেস্টুরেন্টকে ২০,০০০/_টাকা আল ঈশান রেস্টুরেন্টকে ২০,০০০/- টাকাসহ মোট ৬০,০০০/-টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কেরানিহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়। এই সময় বিভিন্ন মাছ,মাংস,ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ