
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা হাফিজার রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এবার এসএসসি পরীক্ষায় দেশসেরা স্বর্ণালী আক্তার দৃষ্টিসহ সাড়ে তিনশত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট, শিবিরের পরিচিতি ফরম, স্টিকার ও বই উপহার দেওয়া হয়।
উপজেলা শিবিরের সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার। প্রধান বক্তার বক্তব্য দেন শিবগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
মোকামতলা আদর্শ থানা শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা শিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, সেক্রেটারি আল ইমরান, সাবেক সভাপতি রোকনুজ্জামান, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, আনিছুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২