
রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মাসুম আহমেদ (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকীত মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামীকে বিজ্ঞ বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ