
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফরিদপুরের আলফাডাঙ্গায় সমমনা ইসলামিক দল একাট্টা হয়ে কর্মসূচি পালন করেছেন। এতে ইসলামী শক্তির পক্ষে এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিলিত হয়। পরে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিশাল এক বিজয় র্যালি বের করেন।
আলফাডাঙ্গা উপজেলা সমমনা ইসলামিক দলের ব্যানারে র্যালিটি উপজেলার সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ চত্বরের দ্বিতীয় গেটে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মাওলানা জাকের হোসাইন কাসেমী, ইসলামী আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান রাসেল, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ্, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মুফতি ইবাদত হোসাইন, ইসলামী আন্দলোনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ইসলাম ও দেশের স্বার্থে সমমনা ইসলামি দলগুলোর ঐক্যের বিকল্প নেই বলেও জানান তারা।
সবশেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি