
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি অনুমোদিত উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১ টায় উপজেলা পরিষদের সামনে উক্ত কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা। উক্ত কেন্দ্রের উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বাবু এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উপজেলা ভূমি অফিসের কানুনগো নুরুল ইসলাম, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন খান, সাংবাদিক ময়নুল হোসাইন, আল মাহমুদ, আলমগীর হোসেন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লাপাড়া উপজেলা ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বাবু জানান, সরকারি নীতিমালার আলোকে সকল প্রকার ভূমিসেবা এই কেন্দ্র থেকে দ্রæত, নির্ভুল ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হবে। সাধারণ মানুষকে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত অনলাইন সেবাগুলো এখন হবে আরও সহজ, দ্রæত ও হয়রানিমুক্ত। সরকার নির্ধারিত ফি গ্রহণের কারণে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এতে করে সাধারণ নাগরিকরা সত্যিকারের উপকার পাবেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য