হোম » সারাদেশ » মানিকগঞ্জ দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ 

মানিকগঞ্জ দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ 

Oplus_131072

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে  পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা সম্প্রসারিত  হল রুমে সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎‎অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
‎‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া,বাচামারা বিবিসি কলেজের অধ্যক্ষ রোকোনুজ্জামান,দৌলতপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মইনুল ইসলাম,চরমাস্তুল  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল ইসলাম,চক মিরপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী রমজান আলী,তালুক নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শওকত আলী,কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মাজেম আলী, মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার তরফদার,বাঘুটিয়া আলিম মাদ্রাসার সভাপতি নাজমুল হুদা, নিড়ালী হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, এস আর এম জাহাঙ্গীর আলম  সহ  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!