
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য ও শেরপুর কলেজ ছাত্র সংসদের নিলু-মজনু পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মাদ আলী (৫০) শনিবার (২৬ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে…. রাজেউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মরহুম মোহাম্মাদ আলী ছিলেন জাতীয়তাবাদী আর্দশের একজন নিবেদিত প্রাণ নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিলো প্রশংসনীয়।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা