
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট লুৎফর সরকার (৪২) নামের এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলশ। মঙ্গলবার (২২ই জুলাই) উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার ডিগ্রীরচর গ্রাম থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত লুৎফর ওই গ্রামের মৃত মোজাহার আলী সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, লুৎফর সরকার প্রতিদেনর ন্যায় রাতে তার নিজ ঘরে ঘুমায়। সকালে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মাটিতে নামায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম জানান, লুৎফর রহমান ভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করতো। গত ৩ দিন আগে লুৎফরের স্ত্রী বাবার বাড়ি যায়। এ কারনেও সে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী জানান, সকাল ৮টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারন জানা যাবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২