
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার র্যাব-১২ অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ স্বামী ও স্ত্রী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। এরই ধারাবাহিকতায় গত ২০ই জুলাই র্যাব-১২ সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ উপজেলার রহবল বাজারের ফ্লাই ওভারের পূর্ব পার্শ্বে জনৈক মুনজু মিয়ার চায়ের দোকানের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ১২ অধিনায়কের নেতৃত্বে দিকনির্দেশনায় র্যাব-১২ এর একটি চৌকস টিম উপজেলার বাজারের ফ্লাই ওভারের পূর্ব পার্শ্বে জনৈক মুনজু মিয়া এর চায়ের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে ৫০বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি সিম ও নগদ ২ হাজার ৩ শত ৬০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের কুর্শাখালী, বুচকী আবাসন এলাকার মৃত নাজমুল হক এর ছেলে মাদক ব্যবসায়ী। মোজাম্মেল হক (৩৮) আহার স্ত্রী স্বপ্ন বেগম (২৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তারকৃত শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য