
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি
১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক সফল মাদকবিরোধী অভিযানে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজার এলাকা থেকে এক চিহ্নিত গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন — শফিকুল ইসলাম (৫০), পিতা: ছলেমান মন্ডল, সাং: জাগিরপাড়া, নিমপাড়া, চারঘাট, রাজশাহী। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়।
এই যৌথ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের দক্ষ সমন্বয়ে মাদক নির্মূলে তাদের দৃঢ় অঙ্গীকারকে পুনরায় প্রমাণ করেছে। জনসাধারণের সহায়তায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা