হোম » সারাদেশ » গোপালপুরে জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত

গোপালপুরে জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত

মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা (১৬ জুলাই) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এখলাস মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তুহিন হোসেন সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন শহর বিএনপি সম্পাদক মো: চাঁন মিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন জামায়াতে আমির হাবিবুর রহমান তালুকদার, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ সিনিয়র সহ সভাপতি ইকবাল খান যুগ্ম সম্পাদক শাহানূর আহমেদ সোহাগ, গোপালপুরের শহীদ ইমনের ছোট ভাই মো সুজন মিয়া জুলাই যোদ্ধা মো: সজিব হোসেনসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ।
জুলাই শহীদ সহ সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল বারী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!