হোম » সারাদেশ » জামালপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

জামালপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

রবিউল হাসান লায়ন, জামালপুর
দেশের অন্যতম শীর্ষ শিল্পোদোক্তা, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষেজামালপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জহুর জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু বাংলা ভিশনের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ হাবিব, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন,বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, গাজি টেলিভিশনের সাংবাদিক আলী আকবর, সাংবাদিক রবিউল হাসান লায়ন, সাংবাদিক ফরিদ হোসেন,  সাংবাদিক নাঈম আলমগীর, সাংবাদিক মেহেদী হাসান প্রমুখ

বক্তারা এ স্বপ্ন সারথীর স্মৃতি চারণ করে বলেন, নুরুল ইসলাম দেশের মানুষেরকর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রনিক, পোশাক শিল্প, রাসায়নিক, পানীয়, আবাসনসহপ্রায় ৪১ টি শিল্প প্রতিষ্ঠান গড়েছেন। এর মধ্যে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনঅন্যতম। দেশে শিল্পায়নের অন্যতম পথিকৃৎ নুরুল ইসলামের ৫ম মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

স্মরণসভা শেষে মরহুম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের রুহেরমাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রাকিবুল হাসান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!