
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার উল্লাপাড়া খন্দকারপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও দুই আরোহী।
নিহত আজিজুল হাকিম বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, ধুনট থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে তিন যুবক শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চলন্ত মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই গুরুতর আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিম মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত