
এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় গাড়ীদহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শফি মণ্ডল (৪০) কে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার (১১ই জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শফি মণ্ডল বনমরিচা মধ্যপাড়া গ্রামের মৃত সিদ্দিক হোসেন মণ্ডলের ছেলে এবং গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ -সভাপতি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, তাকে মিছিলে হামলা, নাশকতার ও বিস্ফোরক মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য