
মো:রাফাত হোসেন,উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুর সীমান্তে রঞ্জিত কুমার (৫৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে তাকে আটক করা হয়।
আটক রঞ্জিত কুমার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুরমথুরা বাসুরা গ্রামের প্রফুল্লাহ কুমারের ছেলে। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাংগা বিওপির অধীনে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজ এলাকায় টহলরত বিজিবি সদস্যরা রঞ্জিত কুমারকে আটক করেন।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি বাংলাদেশের ভেতরে কী উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা