হোম » সারাদেশ » কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে  অপহরণকারী চক্রের মূলহোতাকে অস্ত্র ও গোলাবারুদ সহ  আটক 

কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে  অপহরণকারী চক্রের মূলহোতাকে অস্ত্র ও গোলাবারুদ সহ  আটক 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামের অপহরণকারী চক্রের এক মূল হোতাকে  আটক  করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালানো হয়। আজ সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।
র‍্যাব কর্মকর্তা জানান, ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকে র‍্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়। সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডাকাত শাহ আলম, সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!